Relief Wellness কেন এবং কীভাবে তৈরি হলো
আমরা শুধু পণ্য বিক্রি করছি না, আমরা একটি আস্থার জায়গা তৈরি করছি
একজন মার্কেটার হিসেবে আমি যখন আমার নিজের স্বাস্থ্য ও সুস্থতার জন্য বাংলাদেশের বাজারে ভালো মানের পণ্য খুঁজতে শুরু করলাম, তখনই আমি মুখোমুখি হলাম এক হতাশাজনক বাস্তবতার।
আমি দেখলাম, উচ্চমূল্য পরিশোধ করার পরও হাতে পাচ্ছি না কাঙ্ক্ষিত ফলাফল। তার ওপর রয়েছে প্রোডাক্ট তৈরির উপাদান ও গুণমান নিয়ে অস্পষ্টতা এবং নানা ধরণের গোপনীয়তা।
অন্যান্য দেশের ওয়েলনেস ইন্ডাস্ট্রি এবং আমাদের দেশের বাজারের এই আকাশ-পাতাল ব্যবধান আমাকে নাড়িয়ে দেয়। আমি উপলব্ধি করলাম, আমাদের মানুষের জন্য প্রয়োজন এমন একটি ব্র্যান্ড যেখানে কোনো লুকোছাপা থাকবে না।সেই উপলব্ধি এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই জন্ম আমাদের
Relief Wellness এর। আমাদের ব্র্যান্ড তৈরির উদ্দেশ্য কেবল ব্যবসা নয়।
১০০% স্বচ্ছতা
উৎস থেকে শুরু করে তৈরির প্রক্রিয়া
আমরা কোনো গোপনীয়তা রাখি না
সততা ও গুণমান
সঠিক গুণমান-যা আপনি
বারবার খুঁজেছেন কিন্তু পাননি।
সচেতনতা
আমরা বিশ্বাস করি
"সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ।”